ব্যবহারের শর্তাবলি
সর্বশেষ হালনাগাদ: ১৬ অক্টোবর ২০২৬ · প্রজন্ম পাবলিকেশনের একটি উদ্যোগ
১. সেবার প্রকৃতি
বইয়ের দোকান ডিরেক্টরি একটি উন্মুক্ত তথ্যমূলক ডিরেক্টরি। এখানে বইয়ের দোকান ও লাইব্রেরির তালিকাভুক্তি সম্পূর্ণ বিনামূল্যে এবং কোনো দোকানের প্রোফাইল সচল রাখার জন্য প্রজন্ম পাবলিকেশনের বই ক্রয় বা অন্য কোনো পেইড সেবা গ্রহণের বাধ্যবাধকতা নেই।
২. তথ্যের সঠিকতা ও যাচাইকরণ
আমরা সর্বোচ্চ সতর্কতার সাথে প্রকাশিত ব্যবসায়িক সূত্র এবং দোকান মালিকদের প্রত্যক্ষ তথ্যের ভিত্তিতে তালিকা সংকলন করি। তবুও কোনো দোকানের ঠিকানা বা নম্বর পরিবর্তিত হতে পারে। দোকানে সরাসরি যাওয়ার আগে প্রদর্শিত নম্বরে ফোনে যোগাযোগ করে নিশ্চিত হওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।
৩. অননুমোদিত ব্যবহার নিষিদ্ধ
এই ডিরেক্টরিতে প্রদর্শিত ফোন নম্বর বা ঠিকানাগুলো ব্যবহার করে স্প্যাম কল, অযাচিত বাল্ক এসএমএস/হোয়াটসঅ্যাপ মার্কেটিং বা বিভ্রান্তিকর প্রচারণা চালানো সম্পূর্ণ নিষিদ্ধ।
৪. গুগল বা তৃতীয় পক্ষের সাথে সম্পর্ক
গুগল ম্যাপ সার্চ লিংকগুলো কেবল পাঠকদের সুবিধার্থে প্রদান করা হয়েছে। বইয়ের দোকান ডিরেক্টরি গুগলের কোনো অংশীদারিত্ব বা গুগল সার্চে নির্দিষ্ট র্যাঙ্কিংয়ের নিশ্চয়তা প্রদান করে না।